News update
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
  • ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক     |     
  • লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন      |     
  • নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন করে না দেয়: প্রধানমন্ত্রী     |     
  • ভাইস-চ্যান্সেলর ড. মো. এনামউল্যার দক্ষতা, স্বচ্ছতা, শিক্ষা এবং গবেষণাবান্ধব নেতৃত্ব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নবরূপে পরিচিত করেছে     |     
খবর 2026-03-04, 8:51pm

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে সিডনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

7c2e5bff-7ad7-4b45-b00a-5042be6ad8b9-2a6d177778b1bd33b7b860c89c9a50f61772635898.jpg


সিডনি প্রতিনিধি: অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে সিডনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি মোঃ রহমত উল্লাহর সভপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল ইউসুফ, এলিজা আজাদ রহমান (কাউন্সিলর), মাসুদ খলিল (কাউন্সিলর), আশিকুর রহমান (কাউন্সিলর), ইকবাল ইউসুফ টুটুল (সেক্রেটারি - অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব), রাহমাত উল্লাহ  (প্রেসিডেন্ট - অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব), শফিকুল আলম  (ভাইস প্রেসিডেন্ট - অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব),শেখ শামীম (কমিউনিটি লিডার), সিরাজুল হক (কমিউনিটি লিডার), গামা কাদির (কমিউনিটি লিডার), গাউছুল আলম শাহজাদা, আল নোমান শামিম, দিদার হোসেন ও সাংবাদিক নেতা মোঃ আবদুল মতিন  প্রমুখ। দোয়া পরিচালনা করেন আবু তাহের। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ রহমত উল্লাহ বলেন, সাংবাদিকদের পেশাগত নীতি আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভ’মিকা পালন করতে হবে। বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ড. সিরাজুল হক বলেন, বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের নামে যে সব পুলিশ হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। তিনি সকলের কাছে শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন এবং বাংলাদেশে গণতন্ত্র উত্তরনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।