News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-22, 6:51pm

ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালিত

1000196866-caba87f7fba0fd178ec1122650d5a8c11795351888.jpg


আব্দুল আজীম,  ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বরোচিত হামলায় তেরশ্রীসহ আশপাশের চার গ্রামের ৪৩ জন নিরীহ মানুষ শহীদ হন।

দিবসটি উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাররফ হোসেন মানিক, জেলা কৃষক দলের সহসভাপতি মো. আব্দুল খালেকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ নভেম্বর ভোরে তেরশ্রী বাজারসহ আশপাশের চার গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নির্বিচারে গুলি চালিয়ে ৪৩ জনকে হত্যা করা হয়। শহীদদের মধ্যে ছিলেন জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী এবং তেরশ্রী কলেজের তৎকালীন অধ্যক্ষ ও মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমান।