News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
ইয়াছির আরাফাত, প্যারিস : প্রথম পাতা 2026-03-01, 6:07pm

ফ্রান্সে চট্টগ্রামবাসীদের উদ্যোগে

inbound7820410025357177626-73e6d8004d6b7d7ff73629e1845a720f1772366849.jpg

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সমাজ ও মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।


ফ্রান্সে বসবাসরত চট্টগ্রামবাসীদের উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে অবস্থান করেও রমজানের তাৎপর্য তুলে ধরা এবং কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

সাংবাদিক এম এ হাশেমের পরিচালনায় অনুষ্ঠানে “রমজানের গুরুত্ব ও করণীয়” শীর্ষক আলোচনায় অংশ নেন ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলম মেহমুদ, এনামুল হক চৌধুরী, জহির উদ্দিন, শরীফ আল মোমিন, মনজুরুল হাসান চৌধুরী সেলিম এবং মোহাম্মদ সোহরাব হোসেনসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতারও মাস। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সমাজ ও মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে রমজানের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত চট্টগ্রামের গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ফ্রান্স টোয়েন্টি ফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলা ভিশন ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন এবং ডেইলি সান ফ্রান্স প্রতিনিধি মোমিন আনসারি। ইফতার মাহফিলে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন রোকন উদ্দীন। দোয়ায় বিশ্বব্যাপী অস্থিরতা নিরসন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়।

ইফতার আয়োজনে ছিল দেশীয় স্বাদের বিভিন্ন খাবার, যা প্রবাসে থেকেও অংশগ্রহণকারীদের মাঝে দেশের আবহ তৈরি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।