
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক কাউন্সিল) মোঃ হারুনুর রশিদ। সভাপতিত্ব করবেনঃ মোঃ দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এস-১৪৫১৭ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিন কমিটির উদ্যোগে শনিবার (১৪ মার্চ-২০২৬) ১৪ পুরানা পল্টন, দারুস সালাম আর্কেট বিল্ডিং এর (১১তম তলায়)-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক কাউন্সিল) মোঃ হারুনুর রশিদ।
সভাপতিত্ব করবেনঃ মোঃ দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
মেজর মোঃ নূরুল আহসান, উপদেষ্টা,কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেনঃ জনাব মোঃ ওমর ফারুক জালাল,প্রধান সম্পাদক, ডেইলি প্রেজেন্ট টাইমস,মহা সচিব , বাংলাদেশ এডিটরস ফোরাম, মোঃ ওবায়দুল হক, সম্পাদক ও প্রকাশক,দৈনিক সরকার, এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী,সম্পাদক ও প্রকাশক,দৈনিক ঐশী বাংলা, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক মনি,উপদেষ্টা সম্পাদক, দৈনিক রুপালীদেশ, সভাপতি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ কমিটি। এ মান্নান সম্পাদক ও প্রকাশক দৈনিক মোঃ মনিরুজ্জামান,প্রধান সম্পাদক, দৈনিক নবজীবন, মোঃ মেহেদী হাছান, সহকারী সম্পাদক,দৈনিক চৌকস, মোঃ মিজানুর রহমান চৌধুরী, সভাপতি,গাজীপুর জেলা কমিটি,সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। মোঃ মনিরুজ্জামান অপূর্ব, এটিএন নিউজ, মোঃ আসাদুজ্জামান রনি,স্টাফ রিপোর্টার,দৈনিক বাংলাদেশ সমাচার, মোঃ আজিম, প্রতিবাদী কন্ঠ সংগঠন এর প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম সুমন, সম্পাদক দৈনিক জন প্রশাসন, এটি এম মাহবুল আলম কমল, সম্পাদক, সাপ্তাহিক বিশ্ব দর্পণ,এম এ সেলিম মিঠু, সহকারী সম্পাদক,সাপ্তাহিক বিশ্ব দর্পণ, মোসাঃ শাহনাজ সানু,স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়, মোসাঃ সেহেলি জামান, সিনিয়র রিপোর্টার, দৈনিক আমার বার্তা, ইদি আমিন এ্যাপেলো,স্টাফ রিপোর্টার,দৈনিক নবচেতনা, মাসুম বিল্লাহ সুমন, ক্রাইম রিপোর্টার, দৈনিক অপরাধ জগত। রাজিয়া সুলতানা তূর্ণা, ক্রাইম রিপোর্টার,দৈনিক অপরাধ জগত, মোঃ মামুন হোসেন, ক্রাইম রিপোর্টার, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এবং ঢাকাস্থ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোঃ হারুনুর রশিদ স্বাগত বক্তব্যে বলেন, “সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে তাদের সক্রিয় ভূমিকা থাকা উচিত। দেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় আমাদের কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত করা হবে। এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করবে বলে আমরা আশা করি।
ইফতার পরবর্তী সময়ে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।