News update
  • সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক     |     
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
প্রথম পাতা 2026-03-22, 2:20pm

দেবপুর মানব কল্যাণের উদ্যোগে ১০০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

inbound8283629299486183837-679fa03b10f98fd78a3595b679584bf31774167641.jpg


কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৪নং উত্তর ঝলম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন দেবপুর মানব কল্যাণ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গত ২০ মার্চ শুক্রবার সংগঠনটির উদ্যোগে ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ করা হয়।

এই মানবিক কার্যক্রমে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর মানব কল্যাণের সভাপতি খালেদুল আমিন মুজাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মুজাহিদ, উপদেষ্টা তৌহিদুল ইসলাম ও আবুল ফজল বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাওসার আহমেদ সবুজ ও আব্দুল্লাহ আল মামুন, যারা পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রতিটি পরিবারকে দেওয়া হয় ২৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পোলাও চাল, নগদ ২০০ টাকা, ২ প্যাকেট লাচ্ছা সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। দেবপুর মানব কল্যাণের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।