News update
  • এতিমের টাকা আত্মসাতের খবর ভিত্তিহীন’, ঘিওরে সংবাদ সম্মেলনে আসল সত্য ফাঁস করলেন ওয়াসিম     |     
  • সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক     |     
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
প্রথম পাতা 2025-05-08, 7:35pm

স্কুলগামী মেয়েদের যাতায়াতের পথে বাধা দেয়ার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে গুরুতর জখম

b434c38b-ae28-4000-a06e-7109662abdeb-20bdefc5e66056d8b74964d5d21f70681746711317.jpeg


সিরাজগঞ্জ প্রতিনিধি : স্কুলগামী মেয়েদের যাতায়াতের পথে বাধা দেয়ার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে মেয়েদের উত্ত্যক্ত করতে বাধা দেয়ায় এলাকার কতিপয় বখাটে ছেলে মিজানুর রহমান নামে একজন স্থানীয় সাবেক জনপ্রতিনিধিকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করেছে। আহত মিজানুর রহমান এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাজিপুর উপজেলার জজিরা গ্রামের মোঃ মিজানুর রহমান স্থানীয় বেল্লালের ছেলে মারুফসহ কয়েকজনকে স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত না করার জন্য নিষেধ করে। গত ৬ মে রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে বখাটেরা মিজানুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীর কাছে সন্ত্রাসী ও বখাটে বলে পরিচিত মারুফ ও ডলারের ছেলে সিয়ামের নেতৃত্বে কতিপয় বখাটে মিজানুর রহমানের উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে মাথায় ও শরীরে গুরুতরভাবে আঘাত করে মারাত্মকভাবে জখম করে। এতে তার মাথা ও হাত-পা গুরুতরভাবে জখম হয়। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে এলাকাবাসী জানায়।