News update
  • হাবিপ্রবিতে ৬ বছর পর আবার চালু হলো ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি     |     
  • সরিষাবাড়ীতে ধানের বীজ ও সার বিতরণ      |     
  • হাবিপ্রবিতে তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত     |     
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
সিনিয়র স্টাফ রিপোর্টার, ওমর ফারুকঃ প্রথম পাতা 2026-05-21, 6:27pm

৫ বছরে ২৫ কোটি গাছ: শুধু রোপণ নয়, পরিচর্যাতেও জোর: এনজিও প্রতিনিধিদের সভায় পরিবেশ প্রতিমন্ত্রী

inbound2372729946894657692-5c39fa7161fb6b9aa90c3b70abe225971779366442.jpg

বৃহস্পতিবার বন অধিদপ্তরের সভাকক্ষে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায়


আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর টেকসই বৃদ্ধি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার বন অধিদপ্তরের সভাকক্ষে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়সারাভাবে বৃক্ষরোপণে বিশ্বাস করে না। প্রতিটি গাছ যেন পরিবেশ ও দেশের জন্য কার্যকর অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজ বলেন, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি তাদের বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং দেশব্যাপী সমন্বিত বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারে বিভিন্ন পরামর্শ দেন।

সভায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি , বন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।