News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
ওমর ফারুক, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ প্রথম পাতা 2026-06-11, 10:53am

বিশ্বজুড়ে নিরব মহামারীর নাম ফ্যাটি লিভার- সিলেটে গোলটেবিলে আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা

বাংলাদেশে গড়ে প্রতি ৩ জনে ১ জন এই রোগে আক্রান্ত। তাই এখনই ফ্যাটি লিভার রোগ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। পরিবার থেকেই এই সচেতনতা শুরু করতে হবে।

inbound7007147499796149862-d5293115570834a99992f98d12ae3c801781153591.jpg

গ্লোবাল ফ্যাটি লিভার দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


গ্লোবাল ফ্যাটি লিভার দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের আয়োজনে এবং বীকন ফার্মাসিটিউক্যালস পিএলসি'র সহযোগিতায় মিডিয়া পার্টনার দৈনিক আজকের প্রভাত।

গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, বিশ্বজুড়ে ১২০ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। বাংলাদেশেও এটি নীরব মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে গড়ে প্রতি ৩ জনে ১ জন এই রোগে আক্রান্ত। তাই এখনই ফ্যাটি লিভার রোগ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। পরিবার থেকেই এই সচেতনতা শুরু করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম ও সরকারসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে উদ্যোগ নিতে হবে। সবার সমন্বিত উদ্যোগে নীরব ঘাতক ফ্যাটি লিভার প্রতিরোধ করা সম্ভব হবে।

বীকন ফার্মাসিটিউক্যালস পিএলসি'র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার (বায়োটেক) শুভ নাথ সাহা'র সঞ্চালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মধুসূদন সাহা, সিলেট এম এ. জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোস্তাক উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক ডা: মো: অলিউর রহমান, সহকারী অধ্যাপক ডা: মু. মুহিবুর রহমান (জুয়েল), রেজিস্ট্রার ডা: মো: নাহিয়ান ফারুক চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ডা: রতন ভৌমিক এবং বীকন ফার্মাসিটিউক্যালস পিএলসি'র মার্কেটিং ম্যানেজার রাজন চন্দ্র মোদক।