News update
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
খবর 2025-07-18, 7:54pm

দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত

ক্যান্সার বিশেষজ্ঞদের পদায়ন, পদোন্নতিসহ নানা জটিলতায় রোগীরা কাঙ্খিত সেবা থেকে ও বঞ্চিত হচ্ছেন।

inbound5366122331544876017-07ccb35d2b1c95d2d6de28448cb660661752846863.jpg

চিকিৎসকরা ক্যান্সারের সেবা এগিয়ে নিতে, জেলা পর্যায়ে বিশেষজ্ঞ পদ সৃষ্টির কথা বলেন।


দেশে প্রতি বছর দেড় লাখ মানুষের ক্যান্সার শনাক্ত হচ্ছে। ক্যান্সার বিশেষজ্ঞদের পদায়ন, পদোন্নতিসহ নানা জটিলতায় রোগীরা কাঙ্খিত সেবা থেকে ও বঞ্চিত হচ্ছেন। চিকিৎসার নানা সংকট, সম্ভাবনা ও পরামর্শ উঠে এসেছে ক্যান্সার নিয়ে সাইন্টিফিক সেমিনারে। 

শুক্রবার রাজশাহী মহানগরীর একটি হোটেলে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়৷ বিকন ফার্মাসিটিউক্যাল আয়োজিত এ সায়েন্টিফিক সেমিনারে প্রায় একশজন ক্যান্সার বিশেষজ্ঞ অংশ নেন।

এসময় চিকিৎসকরা ক্যান্সারের সেবা এগিয়ে নিতে, জেলা পর্যায়ে বিশেষজ্ঞ পদ সৃষ্টির কথা বলেন। দক্ষ জনবল তৈরিতে চিকিৎসকদের বিদেশে প্রশিক্ষণের উপর জোর দেন তারা। জানান, জনবল সংকট অনেকটা কাটলে ও ক্যান্সারের চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি অপ্রতুল। তাছাড়া ক্যান্সারের চিকিৎসার খরচ কমাতে ওষুধের কাচামাল আমদানী থেকে শুরু করে উৎপাদন ও বিক্রয়ে ট্যাক্স কমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথ্যারাপি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডাঃ অসীম কুমার ঘোষ  বলেন, সরকারের একার পক্ষে ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা করা কঠিন। এই ব্যয়বহুল চিকিৎসায় সমাজের বিত্তবান এগিয়ে আসার আহ্বান জানান তিনি।