News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2025-12-04, 9:20pm

মানিকগঞ্জ -১ আসনে বিএনপি মনোনয়ন পেলেন এস এ জিন্নাহ কবির

unnamed-1-a90b5777071265fbff6c361cf0b751aa1764861653.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর- শিবালয়) আসনে বিএনপি মনোনয়ন পেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ও সাধারন ভোটারদের ভাষ্যমতে, মানিকগঞ্জ-১ ( ঘিওর, -দৌলতপুর শিবালয়) জনসমর্থনে এসএ জিন্নাহ কবীর এগিয়ে আছেন। দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘ ১৬/১৭টি বছর এস এ জিন্নাহ কবির তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ভাবে নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিন গণসংযোগ, সভা, সমাবেশ, উঠান বৈঠক, মোটর সাইকেল শোডাউনসহ পথ সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৃণমূলের প্রতিটি এলাকায় তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। 

ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক বলেন, মানিকগঞ্জ -১ আসনে জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবির। নেতাকর্মীরা তাকে ধানের শীষে ভোট দিতে উম্মুক্ত হয়ে রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে সকল নেতাকর্মীদের নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বিজয় আমাদের হবেই। 

 জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, বিএনপি ঘাঁটি হিসাবে পরিচিত মানিকগঞ্জ-১ জয়ের সম্ভাবনা শতভাগ আমাদের । আমি দলের নিয়ম কানুন আদর্শ মেনে নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘ ১৬/১৭টি বছর কাজ করেছি। দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হব।