News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
খবর 2025-12-30, 10:07pm

খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবির উপাচার্যের শোক

kk_1767104873-563a11ee41a86d1e12b7dc00823f3beb1767110878.jpg


হাবিপ্রবি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন । 

শোক বার্তায় মো. এনামউল্যা বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন, সংসদীয় রাজনীতি ও নারী নেতৃত্বের বিকাশে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। তার নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতা দেশের রাজনৈতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

‘মহান এই নেত্রীর প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি ও শূন্যতা। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশের প্রতিটি সংকট ও ক্রান্তিকালে তিনি জাতির কাণ্ডারী হিসেবে আবির্ভূত হয়ে হাল ধরেছেন। দেশ প্রেম ও জনগণের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা পৃথিবীর ইতিহাসে বিরল। স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির সব নিপীড়ন, জেল-জুলুম নির্যাতন সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে আপস করেননি। তাই তিনি হয়ে ওঠেন আপসহীন নেত্রী। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

বার্তায় তিনি আরও বলেন, ‘শোকের এই মুহূর্তে আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন- সেই দোয়া করছি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির এই শোকার্ত মুহূর্তে আমরা মরহুমার আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার এবং পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’