News update
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
  • জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়     |     
  • নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রারের নতুন নিয়ম, দলিল প্রতি অতিরিক্ত ঘুষ ২ হাজার টাকা     |     
  • সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা     |     
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
খবর 2026-03-03, 11:14pm

হাবিপ্রবিতে প্রক্টরের দায়িত্বে প্রফেসর নওশের ওয়ান

img-20260302-wa0009-d5e75ea0e234a5447fc4b1256c5943631772558044.jpg


মো: আশফিকুর রহমান সরকার,  হাবিপ্রবি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের প্রফেসর মো. নওশের ওয়ান।  সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.  মো. আবু হাসান স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে যে,এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, রসায়ন বিভাগ-কে ধন্যবাদ জ্ঞাপনসহ প্রক্টরের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর মো. নওশের ওয়ান, ইরেজী বিভাগ-কে তার নিজ দায়িত্বের অতিরিক্তি দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, প্রথমেই মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব প্রাপ্তি আমার জন্য একটি সম্মানের বিষয়। মাননীয় উপাচার্য মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি তা নিষ্ঠার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিটি দায়িত্ব কাজের মাত্রা বাড়িয়ে দেয়, সৃষ্টি করে দায়বদ্ধতা, তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,  কর্মকর্তা, কর্মচারী সর্বোপরি শিক্ষার্থীরা যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবার যদি নৈতিকতাকে সমুন্নত রেখে সহযোগিতা করে তাহলে আশা রাখছি এ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার কাজ বেশ সুচারুভাবে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহর নিকট সাহায্য এবং সহযোগিতা চাই যেন সুস্থ শরীরে আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারি ইনশাআল্লাহ।