News update
  • মিল্কভিটার চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ     |     
  • প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ     |     
খবর 2026-04-19, 11:33pm

ব্যানার ছিঁড়াকে কেন্দ্র করে ইবিতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

inshot_20260419_165546366-30f35b0dcdcbcf2b37c596efa01a97991776620006.jpg


মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবন ও প্রধান ফটকে তালা ও প্রশাসন ভবনের সামনে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলা, ভাঙচুর করা ও উস্কানিমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৯ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এ অফিস আদেশ জানানো হয়, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়াকে আহ্বায়ক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. শহীদুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল আলম এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।