
এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম।
নির্বাহী কর্মকর্তা মিজ্ আফরোজা আফসানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোরশেদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর।
শ্রম কল্যাণ কেন্দ্রের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা শহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীর অংশগ্রহণ করেন।