
এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সংগঠন ফারিয়া'র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি অর্পণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপর প্রশাসনিক হেনস্তার প্রতিবাদে গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী ওষুধ প্রতিনিধি সংস্থার (ফারিয়া) সভাপতি ফরহাদ হোসেন মানিক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজনু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন প্রমুখ।
বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের অপমান ও হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।