News update
  • এতিমের টাকা আত্মসাতের খবর ভিত্তিহীন’, ঘিওরে সংবাদ সম্মেলনে আসল সত্য ফাঁস করলেন ওয়াসিম     |     
  • সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক     |     
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
খবর 2026-05-16, 8:28pm

পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড এ ভূষিত

4e0ca729-750b-4984-8970-b8c0e6861a95-90da7f6365c7a0a0ad805bdd32d1868a1778941729.jpg



আজকের প্রভাত ডেস্ক: বাংলাদেশে ইলেকট্রনিক্স শিল্পের মান ও সেবার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠাতা ও সিইও, গোলাম শাহরিয়ার কবীর সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই স্বীকৃতি তার ব্যবসায়িক উৎকর্ষতা, পেশাদারিত্ব এবং উদ্ভাবনী মনোভাবকে সম্মান জানাচ্ছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে সোহানা স্টার ক্লাব, যা সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস এওয়ার্ড ২০২৬ এর অংশ। গোলাম শাহরিয়ার কবীর এর নেতৃত্বে পারফেক্ট ইলেকট্রনিক্স দেশজুড়ে গ্রাহক সন্তুষ্টি, মানসম্মত পণ্য এবং দ্রুত সেবা নিশ্চিত করছে।

গোলাম শাহরিয়ার কবীর এই পুরস্কার গ্রহণের পর বলেন, “এই স্বীকৃতি আমাদের টিমের কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের প্রতি আমাদের অটল প্রতিশ্রুতির ফল। ভবিষ্যতেও আমরা গ্রাহকদের মানসম্মত পণ্য এবং সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

পারফেক্ট ইলেকট্রনিক্স বিশ্বাস করে, উদ্ভাবনী পণ্য, নির্ভরযোগ্য সেবা এবং গ্রাহক সন্তুষ্টিই দেশের মানুষের কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার একমাত্র পথ।