News update
  • হাবিপ্রবিতে ৬ বছর পর আবার চালু হলো ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি     |     
  • সরিষাবাড়ীতে ধানের বীজ ও সার বিতরণ      |     
  • হাবিপ্রবিতে তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত     |     
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
খবর 2026-05-22, 9:17pm

সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781779463061.jpg


এস এম খুররম আজাদঃ জামালপুরে সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (২২ মে) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। 

আটককৃত মাদকব্যবসায়ী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ি (হেমনগর) গ্রামের মারফত আলীর ছেলে।

র‍্যাব ১৪ (সিপিসি-১) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মাদকব্যবসায়ী আল-আমিনের ভাড়াকৃত ঘরের খাটের নিচে ৬৯ কেজি গাঁজা পাওয়া যায়। আল-আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে আল-আমিনকে দিয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদক বিক্রি করিয়ে আসছিল।

চিহ্নিত ওই ব্যক্তির বিরুদ্ধে পিংনা এলাকায় মাদকব্যবসা ছাড়াও নদী ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন , গরু চোরাচালান, চাঁদাবাজি ও সালিশ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, র‍্যাব মামলা দায়েরের পর আটককৃতকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।