News update
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
  • ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক     |     
  • লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন      |     
  • নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন করে না দেয়: প্রধানমন্ত্রী     |     
  • ভাইস-চ্যান্সেলর ড. মো. এনামউল্যার দক্ষতা, স্বচ্ছতা, শিক্ষা এবং গবেষণাবান্ধব নেতৃত্ব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নবরূপে পরিচিত করেছে     |     
খবর 2026-06-25, 11:59pm

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইতালি

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711782410376.jpg


এস.এম জুবায়ের : তাপপ্রবাহের জেরে ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাব এবার আরও প্রকট হয়ে উঠেছে ইতালিতে। দেশটির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ইতালির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে ফেলতে পারে বড় ধরনের প্রভাব।

মূলত পশ্চিম ও মধ্য ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে সাম্প্রতিক কয়েক দশকের অন্যতম শক্তিশালী তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান পরিস্থিতি ২০০৩ সালের ভয়াবহ তাপদাহের স্মৃতি ফিরিয়ে আনছে। উত্তর আফ্রিকা থেকে আসা অত্যন্ত উষ্ণ বায়ু এবং শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে।

আর এর সরাসরি প্রভাব পড়ছে ইতালিতেও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই সতর্কতা এমন পরিস্থিতিকে সামনে আনছে, যেখানে অতিরিক্ত গরম সুস্থ ও কর্মক্ষম মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।রেড অ্যালার্ট জারি হওয়া গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে রোম, মিলান, ফ্লোরেন্স, বোলোনিয়া, তুরিন ও ভেনিস। এসব শহরে উচ্চ তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতার মাত্রাও বেশি থাকায় জনজীবনে অস্বস্তি বেড়েছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ফ্লোরেন্সে সর্বোচ্চ ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া পো উপত্যকা, লাজিও ও উমব্রিয়া অঞ্চলের অনেক এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে।

দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকছে। অনেক এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামছে না। শহরাঞ্চলে তা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকায় মানুষ স্বস্তি পাচ্ছে না।আবহাওয়া বিশ্লেষকদের মতে, বর্তমানে ফ্রান্স ও জার্মানিকে কেন্দ্র করে থাকা উচ্চচাপ বলয় আগামী কয়েক দিনে পূর্ব দিকে সরে ইতালির ওপর আরও শক্তিশালী প্রভাব ফেলবে। ফলে পশ্চিম ইউরোপে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও ইতালিতে গরম নতুন করে তীব্র আকার ধারণ করবে।

এমন অবস্থায় আগামী ২৮ জুন থেকে জুন-জুলাইয়ের সন্ধিক্ষণে ইতালির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে তুসকানি, উমব্রিয়া, লাজিও, সার্ডিনিয়া এবং মধ্য ও পূর্ব পো উপত্যকা অঞ্চলে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েও যেতে পারে।

এদিকে প্রতিবেশী ফ্রান্সে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ১৯৪৭ সালের পর সবচেয়ে উষ্ণ রাত পার করেছে ফ্রান্স। দেশটির ৫৪টি বিভাগে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।