
হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বসবাসরত কুকুরদের জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির ,প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ে বসবাসরত প্রায় দুইশ কুকুরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জলাতঙ্কের টিকাদান করা হবে।
বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচি হাতে নিয়েছে। সেইসাথে কুকুর নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী কার্যক্রমের বিষয়টিও ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।