News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
ভোলা প্রতিনিধি খবর 2026-08-07, 5:38pm

হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

1-c4ca4238a0b923820dcc509a6f75849b1786102710.jpg


ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দৌলতখান উপজেলা বিএনপি ও দৌলতখান পৌর বিএনপি।


সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।


এ সময় নেতারা বলেন, গুজব ও অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। তারা জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।