News update
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
  • ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক     |     
  • লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন      |     
খবর 2026-08-08, 8:29pm

বেগমগঞ্জে গোলাগুলির ঘটনায় মিথ্যা প্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

whatsapp-image-2026-08-08-at-8-854c2fd39ec245b296b24bfb741a6ed71786199382.jpeg


‎​নোয়াখালী প্রতিনিধি: ‎​চৌমুহনী হকার্স মার্কেটে গত ৭ আগস্টের গোলাগুলির ঘটনায় জড়িত থাকার মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ও লিখিত বিবৃতি দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আবুল হোসেন। 

‎শনিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় নোয়াখালী প্রেসক্লাবের মরহুম সহিত উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‎লিখিত বক্তব্যে তিনি জানান, পারিবারিক বিরোধ ও সম্পত্তি দখলের পুরোনো ক্ষোভ থেকে তাঁর বড় ভাই ও হকার্স মার্কেট সমিতির সভাপতি আবুল কালামসহ একটি কুচক্রী মহল তাঁকে ও তাঁর স্নাতকোত্তর পড়ুয়া ছেলেকে সামাজিকভাবে হেয় করতে বানোয়াট তথ্য ছড়াচ্ছেন ।

‎​প্রকৃতপক্ষে ওই গোলাগুলির ঘটনার সাথে তাঁদের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। সিসিটিভি ফুটেজ ও নিরপেক্ষ তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে।

‎২০১৬ সাল থেকে সম্পত্তি দখলের বিরোধকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে এর আগে ১৬টি মিথ্যা মামলা দেওয়া হলেও তিনি সবকটিতে খালাস পেয়েছেন এবং  তাঁর ছেলেও মামলা থেকে অব্যাহতি পেয়েছে। ইতিপূর্বে তাঁর বাড়িতে হামলা ও দোকান দখলের অপচেষ্টাও চালানো হয়েছিল।

‎​তিনি সরকারি লিজ নিয়ে বৈধভাবেই বসবাস ও ব্যবসা পরিচালনা করছেন। সমবায় কর্মকর্তার পরামর্শে ব্যাংকিং চ্যানেলে নিয়মিত চাঁদা পরিশোধ করা হচ্ছে।

‎​নিরপেক্ষ তদন্তে নিজের বা ছেলের সম্পৃক্ততা প্রমাণিত হলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন জানিয়ে তিনি মিথ্যা অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।