News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-08-17, 3:38pm

ঘিওরে যমুনা টিভির জ্যেষ্ঠ সাংবাদিক বিএম খোরশেদের বাবার ইন্তেকাল

1000165774-100db623cada452c7e7244f2d5fffaae1786959533.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি বি.এম খোরশেদের বাবা মোঃ চান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে মানিকগঞ্জের ঘিওরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি চৌরাস্তা মোড়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

সাংবাদিক বি.এম খোরশেদের বাবার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজসহ সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর।

এছাড়া পৃথক শোক বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাব, মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতি, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ সম্পাদক পরিষদ, ঘিওর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।