News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-08-17, 3:40pm

ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ব্যবসায়ীকে জরিমানা

1000165842-43236b72a7fc7d4d48ba4acd32bf1aab1786959643.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় ‘মেসার্স হাজী খোরশেদ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকা মূল্যের সার ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এমন তথ্যের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ট্রেডার্সটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুনসহ ঘিওর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। জনস্বার্থে ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।