
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় ঘিওর উত্তরপাড়া গ্রামবাসীর আয়োজনে আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী । এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম,
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা, জেলা সহকারী পুলিশ সুপার নুরুল আমিন, জেলা মাদকদ্রব্য প্রসিকিউটর আরিফ মোর্শেদ এবং ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।
অনুষ্ঠানের সার্বিক আহ্বায়কের দায়িত্বে ছিলেন আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমির জাকির ইকবাল।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।