News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-17, 6:55pm

ঘিওরে ৮৪টি মন্দিরে প্রধানমন্ত্রীর পূজার উপহার প্রদান

1000181997-38bf940f77d82416e4d48288d3ad62301792241742.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৮৪টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় ঘিওর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের জাতীয় সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী সায়লা কবীর।

উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে দুটি করে ধুতি ও একটি করে শাড়ি প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহসভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল-মামুন ও মিজানুর রহমান কুদরত, ঘিওর ডি. এন. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদার, উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফ সানোয়ার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও তাজুল ইসলাম তারেকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলার ৮৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপহার গ্রহণ করেন। শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে এমন আন্তরিক উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।