
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আবু কাউছার রেজা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ৫০টি গেঞ্জি বিতরণ এবং নিজস্ব অর্থায়নে আর্থিক সহযোগিতা করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।