News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-10-21, 5:58pm

ঘিওরে প্রতিমা বিসর্জনের রাস্তা নির্মাণ করলেন ইউপি চেয়ারম্যান টুটুল

unnamed-2-df2917707a77bfb3b735c34687b49eda1792583932.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে রাস্তা নির্মাণ করে দিয়েছেন ৪নং ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঘিওর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী মেলা ও প্রতিমা বিসর্জন কার্যক্রমকে সামনে রেখে এ রাস্তা নির্মাণ করা হয়।

চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, সবার সুবিধার কথা বিবেচনা করেই রাস্তা তৈরি করা হয়েছে, যাতে প্রতিমা বিসর্জনের সময় পূজারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলে কোনো সমস্যা না হয়।

এদিকে, বিসর্জন কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মেলা প্রাঙ্গণে মনিটরিং সেল স্থাপন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনায় দর্শনার্থী, আয়োজক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ইউপি চেয়ারম্যান।

আয়োজকদের প্রত্যাশা, সবার সহযোগিতায় প্রতিমা বিসর্জন কার্যক্রম শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে।