News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-10-23, 10:57pm

ঘিওরে হাডুডু ফাইনাল ঘিরে হাজারো দর্শকের ঢল

10001850712-5caf5a0d2774113a6582297e58b7149b1792774774.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্য ও প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হলো টানটান উত্তেজনার এক হাডুডু ফাইনাল ম্যাচ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় চার গ্রামবাসীর উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

দুপুর থেকেই খেলা দেখতে মাঠে উপচে পড়া ভিড় জমান হাজারো দর্শক। ফাইনাল ম্যাচে সিংজুরী ইউনিয়নের ‘কামারজাগী ভোরের আলো যুব সংঘ’ মাত্র ২ পয়েন্টের রোমাঞ্চকর ব্যবধানে পয়লা ইউনিয়নের ‘বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। খেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. শাহানুর রহমানের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মো. জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শওকত আলী খান, সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রযুক্তির আসক্তি থেকে নতুন প্রজন্মকে মাঠে ফেরাতে এবং হারিয়ে যাওয়া সংস্কৃতি রক্ষায় হাডুডুর মতো দেশীয় খেলার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।