News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-10-28, 6:05pm

ঘিওরে ধলেশ্বরী নদীতে ভেসে উঠল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

1000187141-079a0cf3db403975f5498e6a957f781f1793189117.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী গ্রামের পাশের ধলেশ্বরী নদীতে মরদেহটি ভেসে ওঠে। রোকেয়া বেগম ওই গ্রামের মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়ি ফেরেন রোকেয়া বেগম। এরপর তিনি আবার কখন নদীতে নামেন, তা পরিবারের কেউ জানেন না। শারীরিক ও মানসিক অসুস্থতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে ভুগছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ছেলে মো. শাহাদাত হোসেন ২৭ অক্টোবর ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।