News update
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
সিনিয়র স্টাফ রিপোর্টার, ওমর ফারুক প্রথম পাতা 2026-02-18, 8:40pm

জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

inbound6330661586431086418-1a141f10f584072a5d3468428273c9731771425625.jpg

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দপ্তরে যোগদান উপলক্ষ্যে সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় করেন।


ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য নির্বাচনী ইশতেহারের ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে স্বাধীন কমিশন বাস্তবায়নের মাধ্যমে। এলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিবেদিতভাবে কাজ করতে হবে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দপ্তরে যোগদান উপলক্ষ্যে সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।  

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কার্যকর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে ভিন্ন মতকে সঠিকভাবে প্রবাহিত করাই তথ্য মন্ত্রণালয়ের কাজ। তিনি বলেন, নির্বাচনের আগে দেশে ফিরে প্রধানমন্ত্রী জনগণের সামনে যে প্ল্যান বা পরিকল্পনা তুলে ধরেছেন তার বাস্তবায়ন অগ্রগতি যথাসময়ে জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে তথ্য মন্ত্রণালয়কে। তিনি আরো বলেন, প্রযুক্তির বিকাশের সাথে সাথে সত্য প্রকাশের যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে সেগুলোকে প্রযুক্তি দিয়েই মোকাবেলা করতে হবে। নিউমিডিয়ার শক্তিকে কাজে লাগাতে হবে।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দেশের স্বার্থে সকলে মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

মতবিনিময় ও পরিচিতিমূলক এ সভায় নবনিযক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।