News update
  • সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক     |     
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
প্রথম পাতা 2026-05-22, 7:42pm

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ২০২৬-২০২৮ মেয়াদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা

inbound2631247652244194246-0630ac221e3927795a4124a76b3e877d1779457324.jpg

প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন “ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন”-এর নতুন ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন


অনলাইন ডেস্ক: 

ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন “ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন”-এর নতুন ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের এক ভার্চুয়াল সভায় দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির মূল লক্ষ্য হলো ইউরোপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন বাস্তবতা গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে তুলে ধরা। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সাংবাদিকদের পেশাগত সহযোগিতা নিশ্চিত করাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অস্ট্রিয়া ও বাংলাদেশ যৌথ পরিচালিত ইউরো বাংলা টাইমস-এর সম্পাদক মাহবুবুর রহমান (মুক্তিযোদ্ধা), সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আইওয়ান টিভির বিশেষ প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যমুনা টিভির ইতালি প্রতিনিধি এস কে এম ডি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক হয়েছেন গ্রিস নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি জহিরুল ইসলাম,

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমবি টিভি ইতালি প্রতিনিধি জিয়াউর রহমান খান সোহেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির গ্রিস প্রতিনিধি কামরুজ্জামান ভূঁইয়া ডালিম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

অর্থ সম্পাদক কবির আহমেদ (টিভি ওয়ান অস্ট্রিয়া প্রতিনিধি), সহ-অর্থ সম্পাদক তাহির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক রহমান মাহবুবুর (সুইজারল্যান্ড), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ইমরুল হাসান (স্কাই পোস্ট সম্পাদক, গ্রিস), দপ্তর সম্পাদক মুহাম্মদ উল্লাহ সোহেল (বাংলাভিশন প্রতিনিধি, ইতালি), আন্তর্জাতিক সম্পাদক শাহ সোহেল আহমেদ (টেলিগ্রাম সম্পাদক, ফ্রান্স), প্রচার সম্পাদক কাজী মাহফুজ রানা (আরটিভি আয়ারল্যান্ড প্রতিনিধি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খন্দকার মেভিজ পরমা (দ্য ইকোনমিস্ট বিশেষ প্রতিনিধি, গ্রিস), মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন আখতার (ইতালি), সাংস্কৃতিক সম্পাদক ইসমাঈল হোসেন স্বপন (কালবেলা ইতালি প্রতিনিধি), ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত খোকন (দেশ রূপান্তর ও বাংলাভিশন প্রতিনিধি, ফ্রান্স), অভিবাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব (ইনসাইড টিভি জার্মানি প্রতিনিধি) এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম টগর (ইতালি)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাবুল আহমেদ (প্রতিদিনের বাংলাদেশ, ফ্রান্স প্রতিনিধি), আবু সাঈদ এমডি রিয়াজ (ইতালি), আবু তাহের রাজু (ফ্রান্স), ফাহিম হোসেন মুন্না (ইতালি), রফিকুল ইসলাম (ইতালি) এবং জহুরুল ইসলাম মুন (পর্তুগাল)।

সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল (জার্মানি), ড. শফিকুল ইসলাম (জার্মানি), সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি), ইদ্রিস আলী আজিজ (গ্রিস), উবায়দুল্লাহ কয়েস (ফ্রান্স) এবং আজাদ মিয়া (ফ্রান্স)।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনটিকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।