News update
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
  • ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক     |     
সিনিয়র স্টাফ রিপোর্টার ওমর ফারুকঃ প্রথম পাতা 2026-08-11, 6:12pm

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্য আহরণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

inbound326524218627295583-3a2a38177541ec59d4a55def227ecf891786450347.jpg

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন


মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন (Håkon Arald Gulbrandsen)।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য উৎপাদন, গবেষণা ও প্রযুক্তি বিনিময় এবং এ খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্য আহরণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে।

নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে উভয় দেশ মৎস্য খাতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে কাজের ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো:  দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি  ঢাকার অর্থনৈতিক বিষয়াবলি ও বাণিজ্য উপদেষ্টা সৈয়দ মুন্তাসির বায়জিদ, অ্যাজাইল রিসোর্সেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা  কুমরুজ্জামান খান সোহেল, গ্যালান্স বাংলাদেশের প্রতিনিধি মো: মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।