News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
প্রথম পাতা 2026-09-16, 10:15pm

সরিষাবাড়ীতে প্রশাসনের উদ্যোগে কৃষি উপকরণ ও চারাগাছ বিতরণ

img-20260916-wa0003-50b74fa2c907f2e5328a53ec500967c31789575339.jpg


এস এম খুররম আজাদ: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

এসময় এডিপির প্রকল্পে কৃষকদের সেচ সহায়তার জন্য এলএলপি সেট ও ফিতা পাইপসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোলায়মান, শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুনসুর স্বপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মোকাদ্দেছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনকে আরও গতিশীল করার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।