News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
প্রথম পাতা 2026-10-17, 6:21pm

মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ

সচিব পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ, চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

inbound8081532960254640566-d45ca0f9838f1ef708f47d83069209db1792239718.jpg

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।


স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে বৃহস্পতিবার হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ, চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন তাঁরা।

সরকারি হাসপাতালে আগত রোগীরা যেন সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পান এবং সেবার মান বজায় থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ এবং স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।