News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2025-11-06, 7:35pm

ওয়ারেছ আলী মামুন চান দুর্নীতি ও মাদকমুক্ত জামালপুর

unnamed-1-a90b5777071265fbff6c361cf0b751aa1762436127.jpg


এস এম খুররম আজাদ: জামালপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুন জীবনের সর্বস্ব দিয়ে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জামালপুর গড়ার অঙ্গীকার করেছেন।

বুধবার বিকেলে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে ঢাকা থেকে ফেরার পথে ৩০টির বেশি পথসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

পথসভাগুলোতে জেলা ও উপজেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মহাসড়কের দুই পাশে ভোটাররা হাত উঁচিয়ে সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ওয়ারেছ আলী মামুন বুধবার সকালে চরাকাঠি সীমান্তে পৌঁছলেও মাত্র ২৭ কিলোমিটার পথ পার হতে সারাদিন সময় লেগেছে, যা তার ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ।