News update
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
খবর 2025-12-04, 9:19pm

সরিষাবাড়ীতে আমন ধান চাল ক্রয়ের উদ্বোধন

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781764861566.jpg



এস এম খুররম আজাদ:  জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদামে চলতি অর্থবছরে আমন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খাদ্য গুদামে চাল ক্রয়ের মাধ্যমে উদ্বোধনী ফিতা কেটে উদ্বোধন করেন সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার মো: তাসনিমুজ্জামান।

খাদ্য গুদাম কর্মকর্তা আসিশুল হক জানান এ বছর আমন মৌসুমে সরকারিভাবে ধান প্রতি কেজি ৩৪ টাকা ও চাউল প্রতি কেজি ৫০ টাকা দর নির্ধারণ করা হয়েছে। সরকারি দর অনুযায়ী সরিষাবাড়ী খাদ্য গুদামে চাউল ৭৮৭ মেট্রিক টন এবং ধান ১৬৪ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ক্রয়ের উদ্বোধন  করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, খাদ্য কর্মকর্তা শামসুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন।