News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
খবর 2026-01-18, 12:06am

শরীয়তপুরে সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ শতাধিক আওয়ামীলীগের নেতা কর্মীর বিএনপিতে যোগদান

1000038950-9b14328dfa056c7fd93d931a4d6a30901768673162.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ  শতাধিক আওয়ামীলীগের   নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।  শনিবার   দুপুরে শৌলপাড়া মনরখান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী  ও দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  দোয়া ও মিলাত  মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন এই ইউনিয়নের আওয়ামীলীগের শতাধিক নেতা কর্মী।এই সময় শরীয়তপুর - ১ আসনের ( পালং- জাজিরা) বিএনপি মনোনিত এমপি প্রার্থী সাইদ আহমেদ আসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম নাসিরুদ্দিন কালু তাদের ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেন।

 উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম সাহ, সদর উপজেলা  বিএনপি’ সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সভাপতি মোঃ আরিফ হোসেন মোল্লা, শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক ভিপি নাজমুল হক বাদল,  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, চিকন্দি  ইউনিয়নের বিএনপি'র সভাপতি এবং জিপি  অ্যাড: রুবায়েত  আনোয়ার মনির,  জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন হাওলাদার সহ জেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলএবং ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় হাজারো সাধারণ মানুষ।