News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-16, 5:58pm

বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না লেবুর

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781794830313.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে লেবু শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া শ্রীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লেবু শিকদার ওই এলাকার সোনাই শিকদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, লেবু শিকদারকে জলাশয়ে ডুবে যেতে দেখে স্থানীয় এক নারী তাঁর বাড়িতে খবর দেন। পরে পরিবারের সদস্যরা জলাশয় থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, লেবু শিকদার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুই দিন আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাড়িতে ফিরে সোমবার দুপুরে পাশের জলাশয়ে হাত দিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে তাঁর মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় স্ট্রোক করে তিনি পানিতে ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় মামলা হয়নি।