News update
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
খবর 2026-01-21, 6:57pm

নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

9571f029-64b6-4061-a165-2210199debe0-e0a768e2941b7ae7ed83f1ecf7aced931769000262.jpg


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা অটোরিক্সা চালক সমিতি (রেজি নং:১৬৭) উদ্যোগে গতকাল সমিতির অস্থায়ী কার্যালয়ের বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়ার মাহফিল সমিতির সভাপতি মঞ্জুরুল মাওলা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ভিপি জসিম, 

পৌর বিএনপি নেতা শাহ জাফর উল্যাহ রাসেল, সৈাদিআরব বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সদস্য আবু হানিফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে 

নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি 

চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।