News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
খবর 2026-01-23, 6:37pm

হাবিপ্রবিতে প্লান্ট প্যাথলজি বিভাগে ওরিয়েন্টেশন ও ডিফেন্স অনুষ্ঠিত

100002074-3b31b9e9da4f93f9bfebf5b0902799d81769171844.jpg


মো: আশফিকুর রহমান সরকার ,  হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্লান্ট প্যাথলজি বিভাগে সদ্য ভর্তি হওয়া মাস্টার্স শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং মাস্টার্স সম্পন্ন হওয়া শিক্ষার্থীদের ডিফেন্স অনুষ্ঠিত  হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্লান্ট প্যাথলজি বিভাগের ল্যাব কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সেখানে উপস্থিত ছিলেন প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.  মো. মহিদুল হাসান। 

আরো উপস্থিত ছিলেন অত্র বিভাগের প্রফেসর ড.  এ.টি.এম শফিকুল ইসলাম, প্রফেসর ড.  এস. এম এমদাদুল হাসান সহ অত্র বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন,  অনার্স শেষ করে মাস্টার্সে পদার্পণ করছি নিঃসন্দেহে মুহুর্তটি অনেক ভালো লাগার। তারা প্লান্ট প্যাথলজি বিভাগের বিষয়ে উল্লেখ করে বলেন, আমাদের অনুষদে প্লান্ট প্যাথলজি বিভাগ একটি অনন্য বিভাগ। প্লান্ট প্যাথলজি বিভাগে মাঠ পর্যায়ে কাজ করার একটি অপার সুযোগ থাকে। একজন আদর্শ কৃষিবিদ হওয়ার জন্য মাঠ পর্যায়ে কাজ করার বিকল্প নেই। আশা রাখছি অত্র বিভাগের সম্মানিত শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং সহযোগিতায় আমরা সফলভাবে আমাদের মাস্টার্স ডিগ্রী অর্জন করতে পারবো।

প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.  মো. মহিদুল হাসান নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, প্লান্ট প্যাথলজি বিভাগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা এখন আমাদের বিভাগের প্রাণ।তোমরা নিয়মিত পড়াশোনা করবে,গবেষণা করবে এটাই তোমাদের প্রধানতম কাজ হওয়া উচিত। তোমরা গবেষনণার প্রতি আগ্রহী হবে। কারণ তোমাদের গবেষণার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। একজন সত্যিকারের কৃষিবিদ হিসেবে তোমরা মাটি ও মানুষের সাথে মিশে থাকবে। তোমরা সর্বদা আমাদের বিভাগের সুনাম বয়ে আনবে যার প্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয় তোমাদের নিয়ে গর্ব করবে।

উল্লেখ্য, অত্র বিভাগে সদ্য যোগদান করা প্রভাষক মির্জা গালিবা নওশিনকে বিভাগের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।