News update
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
খবর 2026-01-24, 6:00pm

পালং -জাজিরায়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লে: কর্নেল রাসেলের নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে

1000039942-75677a867f276b541a87906afcefe87c1769256030.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায়  শরীয়তপুর জেলার প্রধান  রিটানিক কর্মকর্তা জেলার  তিনটি আসনে এমপি প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। গত ২১ জানুয়ারি বুধবার সকাল ১১ টার সময় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রধান রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে (পালং -জাজিরা-১) আসনে স্বতন্ত্র  প্রার্থীর মোটরসাইকেল মার্কা প্রতীক পাওয়ার পর থেকেই স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে। শরীয়তপুর-১ (পালং- জাজিরা) আসনের  স্বতন্ত্র প্রার্থীর  নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।জয়ের ব্যাপারে শতভাগা আশাবাদী স্বতন্ত্র প্রার্থী কর্নেল এস এম রাসেল।

শরীয়তপুর-১ ( পালং -জাজিরা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (অবঃ)কর্নেল  সৈয়দ নজরুল ইসলাম রাসেল নানা আইনি জটিলতা পেরিয়ে এখন পালং জাজিরার  বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন। ভোট চাচ্ছেন মোটরসাইকেল প্রতীকে। ভোটারদের দিচ্ছেন  নানান রকম উন্নয়নের প্রতিশ্রুতি। ইতিমধ্যে সাড়াও পাচ্ছেন  ব্যাপক। পালং -জাজিরার স্বতন্ত্র প্রার্থী  কর্নেল এসএম রাসেল বলেন, আমি পালং জাজিরার সন্তান। জন্মসূত্রে আমার পৈতৃক বাড়ি জাজিরার সদরে। পালং জাজিরার সন্তান হিসেবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রতীক মোটরসাইকেল মার্কায় ভোটারদের কাছে ভোট পাওয়ার আবদার রাখতে পারি। আমি আশা করি  এবং আমার দৃঢ় বিশ্বাস আছে পালং জাজিরার ভোটাররা আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে  জয়যুক্ত করবেন  ইনশাল্লাহ।