News update
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
খবর 2026-01-25, 9:18pm

নির্বাচনে পেশীশক্তি প্রদর্শন করার কোনো সুযোগ নেই : জেলা পুলিশ সুপার

messenger_creation_2648512c-fec8-4bab-8151-fb4ef6abd0a6-8654b2ffa37e5bd6e2ded20c224b54811769354324.jpeg


এস এম খুররম আজাদঃ পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ ব্যাটমিন্টন টুর্নামেন্ট।

শনিবার (২৪ জানুয়ারী) রাতে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়ার উদ্যোগে থানা প্রাঙ্গনে এ টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

গত ৩ জানুয়ারী থেকে এ টুর্নামেন্ট শুরু করা হয়। টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনাল ম্যাচে সরিষাবাড়ী এমআরসি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জামালপুর আলফা টু দল। ফাইনাল ম্যাচে  অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' হওয়ার গৌরব অর্জন করেন বিজিত দলের আশরাফ উদ্দিন। 

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’— টুর্নামেন্টে পুলিশ সদস্য ছাড়াও সাধারণ মানুষ এ টুর্নামেন্ট অংশ নেয়। এতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে একটি সেতুবন্ধন রচিত হয়। সাথে সাথে তাদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের সুযোগ সৃষ্টি হয়। এতে তাদের পেশাদারী মনোভাব আরো বৃদ্ধি পাবে। 

এসময় তিনি আরো বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদাই প্রস্তুত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ পেশীশক্তি প্রদর্শন করতে পারবেনা। নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথভাবে আইনি ব্যবস্থা নিবেন বলেন জানান তিনি।

এ ছাড়াও টুর্নামেন্টে আগত অতিথিরা তাদের বক্তব্যে পুলিশের এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রগতি ও শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে খেলাধুলার আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন। এসময় আগত অতিথিরা এ টুর্নামেন্টের আয়োজক থানার ওসি বাচ্চু মিয়াকে সাধুবাদ জানান।

এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ইয়াহিয়া আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন সরকার, পুলিশের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।