News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
খবর 2026-01-26, 9:59pm

ইবিতে ছেলে শিক্ষার্থীদের বোরকা পরে নাচের ঘটনায় নিন্দা খেলাফত ছাত্র মজলিসের

2026-01-26t150734815-2601260915-0ac1e401e6c5eb84392f7410b5af5d811769443182.jpg


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলে শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরিধান করে নৃত্য প্রদর্শনীকে কেন্দ্র করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা খেলাফত ছাত্র মজলিস।

সোমবার (২৬ জানুয়ারি) প্রচার সম্পাদক হাবিবুর রহমান জানুয়েদ স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ইসলামে পর্দা একটি ফরজ বিধান, যা নারীর অধিকার ও মর্যাদার প্রতীক। ৯৪ শতাংশ মুসলিম অধ্যুষিত একটি দেশের বিশ্ববিদ্যালয়ে বোরকা ও হিজাব নিয়ে তুচ্ছতাচ্ছিল্য তাদের গভীরভাবে ব্যথিত করেছে। 

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি কুষ্টিয়া জেলাকল্যাণের অনুষ্ঠানে ছেলে শিক্ষার্থীদের বোরকা ও হিজাব নিয়ে নৃত্য নারী সমাজ ও তাদের ন্যায্য অধিকারকে চরমভাবে অসম্মানিত করেছে।

বিবৃতিতে এই ধরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনার দাবি জানানো হয়।

পাশাপাশি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ ও অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। 

উল্লেখ্য, গত রবিবার (২৫ জানুয়ারি) কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে ছেলে শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরিধান করে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। যা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে।