News update
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
খবর 2026-01-27, 9:56pm

শরীয়তপুরে নড়িয়ায় বিএনপি- জামায়াত সংঘর্ষ, আহত ১৪ জন

1000041003-db762dca7e8eed85cf04919703578f6f1769529390.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সংসদীয় আসন-২ (নড়িয়া,সখিপুর) বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শফিকুর রহমান কিরণ ও জামায়াতে ইসলাম সমর্থীত প্রার্থী মাহমুদ হোসাইন বকাউল সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের অন্তত  ১৪ জন আহত হয়েছেন।গুরুতর আহত অবস্থায় ৫ জন শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

মোঙ্গলবার বেলা ১ টার সময় ভোজেশ্বর পাইলট মোচড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে না ভোটের পক্ষে পোস্ট কে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এতে আহত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি মিজান সিকদার।ভোজেশ্বর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন জনি,  মসুরা তিন নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাকির খালাসি,জপসা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক সবুজ মাদবর।এবং জামায়াতের  প্রার্থীর সমর্থক শাহ আলম ও মিজানুর রহমান।

ভোজেশ্বর ইউনিয়ন  সেচ্ছাসেবক দলের সভাপতি আহত নাসির উদ্দীন জনি বলেন,আমরা ধানের শীষের প্রচারনার জন্য ভোজেশ্বর যাই,ওখানে নড়িয়া উপজেলা জামায়াতের আমীরের একটি দোকান রয়েছে,একটি ফেইজবুকের পোস্ট কে কেন্দ্র করে জামায়াতের প্রায় ৩০- ৩৫ জন লোক মটর সাইকেলে করে এসে আমাদের উপর হামলা করে,রড দিয়ে আমার মাথায় আঘাত করে এতে আমার মাথা ফেটে যায়। আহত জামায়াত কর্মী মিজানুর রহমান বলেন, আমরা চাকধ এলাকায় নির্বাচনী প্রচারণায় ছিলাম। আমাদের কাছে ফোন আসে যে, ভোজেশ্বরে মারামারি হচ্ছে, আমরা ঘটনা স্থলে আসি।আসামাত্র  আমদের উপর হামলা করা হয়,এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়,আমরা ২ জন হাসপাতালে ভর্তি হয়েছি।

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন হাওলাদার বলেন,একটা ফেইসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে জামায়াতের পান্ডা বাহিনী আমাদের নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা করে এতে আমাদের ১২ জন নেতা কর্মী গুরুতর আহত হয়, আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবী করছি।

জেলা জামায়াতের নায়েবে আমীর কে এম মকবুল হোসেন বলেন একটি দল আমাদের জনপ্রিয়তা দেখে কুকুরের মত পাগল হয়ে গিয়েছে, আমরা এই হামলার তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

উক্ত হামলার ঘটনায় সাধারন জনগনের মাঝে ভয়ভীতি ও থমথমে ভাব বিরাজ করছে।

ভোজেশ্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের মধ্যে ভোজেশ্বর  একটি সংঘর্ষ হয়েছে। এখনো কেউ এই বেপারে অভিযোগ করতে আসেনি।

এই হামলার সঠিক তদন্ত চেয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাহমুদ হোসেন বকাউল ।তিনি বলেন এরকম পরিস্থিতি চলমান থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না,যে আশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, ছাত্র জনতা শহীদ হয়েছিলো সেই আশা ব্যাহত হবে।আমরা এই বিষয়ে প্রশাসনের নিকট অভিযোগের প্রস্তুতি নিচ্ছি। মোঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় শরীয়তপুর চৌরঙ্গী মোড় জেলা জামায়াতের  কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।