News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
খবর 2026-01-27, 9:59pm

হাবিপ্রবির উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাইয়ুম আরা বেগম

1000020876-92d1011e6ec63cb5e1d37f839d797b1b1769529571.jpg


মো: আশফিকুর রহমান সরকার ,  হাবিপ্রবি: দিনাজপুরের  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের আর্থ—সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম ও পরিকল্পনা কমিশনের আর্থ—সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ্ মো. হেলাল উদ্দিন। 

এ লক্ষ্যে দুপুর ১২ টায় তারা হাবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর এবং  দিনাজপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ।

পরিদর্শনের সময় উপাচার্য  উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক গবেষণা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের গবেষণা মাঠ, পুকুর ও খামারের জন্য স্থান সংকটের বিষয়টি তুলে ধরে ভূমি অধিগ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব)  দৃষ্টি আকর্ষণ করেন। 

উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২০২৫—২০২৬ অর্থ বছরের ৭ম সভায় ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সক্ষমতা ও ল্যাব. ভিত্তিক সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা—গবেষণার পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে ১২—তলা ছাত্র হল, ১২—তলা ছাত্রী হল, ১২—তলা শিক্ষক—কর্মকর্তা আবাসিক ভবন, ১২—তলা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ  (৪র্থ ও ৫ম তলা), ২—তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেসিয়াম, মেডিকেল সেন্টারের উর্দ্ধমুখী সম্প্রসারণ  (১ম ও ২য় তলা), তথ্য প্রযুক্তি সরঞ্জামাদি, অফিস যন্ত্রপাতি, আসবাবপত্র, ল্যাবরেটরি যন্ত্রপাতি, মসজিদের পার্শ্বীয় সম্প্রসারণ, বাউন্ডারী ওয়াল, অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন, ৫০০ কেভিএ সাব—স্টেশন এবং ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ।