News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
খবর 2026-01-31, 5:06pm

শরীয়তপুরে চুরি যাওয়া গরুর সন্ধান মিললো কসাইর দোকানে

1000041386-9b3640f1c2f19e99c138351cfb6f5b301769857588.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে সদর উপজেলার শোলপাড়া ইউনিয়ন এর গয়ঘর গ্রামে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া এই গরুর সন্ধান মিলেছে স্থানীয় গঙ্গানগর বাজারের মাংস ব্যাবসায়ী রাজ্জাক মাদবর ও বিল্লাল মাদবরের দোকানে। এই ঘটনায় দোকানের একজন কর্মচারীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।

ভুক্তভোগী গরুর মালিক আয়না মতি বেগম বলেন, শুক্রবার সকালে আমি গোয়াল ঘরে যাই, যেয়ে দেখি সেখানে আমার গরু নেই, এর পর আমি আশে- পাশে খোঁজা- খু্ঁজি করি কিন্তু কোনো জায়গায় না পেয়ে কান্না- কাটি করি। এরপর আমি গঙ্গানগর বাজারে রাজ্জাক কশাইর দোকানে যাই, যেয়ে দেখি সেখানে আমার গরুর জবাই করা মাথা এবং চামড়া, সেখানে বিল্লাল কশাই কে বলি, কিন্তু বিল্লাল কশাই ও রাজ্জাক মাদবর গরুর মাথা ও মাংস জোর করে নিয়ে পালিয়ে যায়। এরপর আমি বাজার কমিটি কে জানাই এবং পুলিশ কে জানাই। আমি এর বিচার দাবি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক  স্থানীয় একজন বাসিন্দা বলেন, এই এলাকায় একটি চক্র রয়েছে, যারা এলাকায় সন্ত্রাস, ছিনতাই, চুরির সাথে জরিত। এবং ইদ্রিস খা, বিপ্লব সিকদার এদের পরিচালিত করে।

এই ঘটনায় মামলা প্রকৃয়াধীন রয়েছে বলে জানান  পালং থানা অফিসার ইনচার্জ  শাহ আলম।