
এস. এম জুবায়ের: শনিবার জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে ``The Mother of Democracy'' বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ এর এক দোয়া মাহফিল ও পরিচিত সভা- ২০২৬ এর আয়েজন করা হয়। নতুন এই সংগঠনটির উদ্বোধন ও আত্মপ্রকাশ এর মাধ্যমে বাংলাদেশে নতুন গণতান্ত্রিক চর্চার সুযোগ হবে বলে আগত বিশিষ্ট ব্যক্তিরা অভিমত প্রকাশ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আরও বলেন, বাংলাদেশসহ দেশের বাইরেও এর কার্যক্রম বিস্তার লাভ করবে। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া Democracyএর জন্য শুধু বাংলাদেশেই নয় বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের মধ্যে খ্যাতি অর্জন করেছেন।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার অনুসারী এবং দলের সদস্যরা “গণতন্ত্রের জননী” হিসেবে ব্যাপকভাবে উল্লেখ করেন। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রাম, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং তার আপসহীন নেতৃত্বের জন্য স্বীকৃত।
২০১৮ সালে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (CHRIO) কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) সাবেক চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে “গণতন্ত্রের জননী” পুরস্কার প্রদান করা হয় (২০২২ সালে ঘোষণা করা হয়েছিল)। এই পুরস্কার বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রভাষক এম. এ মজনু মিয়া (আঃ বারি সানজু)। আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক ও কলামিষ্ট বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব, প্রধান বক্তাঃ মোঃ আনিসুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ, সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগ শান্তি মারিয়াম বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ড. মোঃ শাহজাহান, অর্থ বিষয়ক সম্পাদক “The mother of Democracy” বেগম খালেদা জিয়া গণ অধিকার গণতন্ত্র পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান সিনিয়র সহ-সভাপতি “The mother of Democracy” বেগম খালেদা জিয়া গণ অধিকার গণতন্ত্র পরিষদ, এম এ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক “The mother of Democracy” বেগম খালেদা জিয়া গণ অধিকার গণতন্ত্র পরিষদ, এ্যাডভোকেট ইয়াসমিন রহমান বকুল মহিলা বিষয়ক সম্পাদিকা, “The mother of Democracy” বেগম খালেদা জিয়া গণ অধিকার গণতন্ত্র পরিষদ, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক, “The mother of Democracy” বেগম খালেদা জিয়া গণ অধিকার গণতন্ত্র পরিষদ ও বিশিষ্ট ব্যবসায়ী। আরও উপস্থিত ছিলেন শেখ মোঃ জুবায়ের সুশাসন সম্পাদক “The mother of Democracy” বেগম খালেদা জিয়া গণ অধিকার গণতন্ত্র পরিষদ ও বিশিষ্ট সিনিয়র সাংবাদিক। উক্ত সভার সভাপতি প্রভাষক এম. এ মজনু মিয়া (আঃ বারি সানজু) ১১ দফা গণতন্ত্রের জননীর ল¶্য ও উদ্দেশ্য প্রকাশ করেন।
The Aims & Goals of The Mother of Democracy:
১. “The mother of Democracy” বেগম খালেদা জিয়া নামটি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা।
২. “The mother of Democracy” এর নামে উত্তরবঙ্গ ও দ¶িণবঙ্গে ৩৫০ শয্যা বিশিষ্ট ২টি হাসপাতাল করা এবং ৪টি বৃদ্ধাশ্রম তৈরি করা।
৩.“The mother of Democracy” প্রতি বছর বৃত্তি প্রকল্প প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্ছ মেধা বিশিষ্ট। ছাত্র-ছাত্রীদেরকে এই প্রতিষ্ঠান পি.এইচ.ডি পর্যন্ত পড়ালেখার খরচ বহন করা হবে কমপ¶ে ৫০ জনকে।
৪.“The mother of Democracy” নামে সারা বছর ফ্রি মেডিক্যাল ক্যাম্প প্রস্তুত করা।
৫.“The mother of Democracy” দুর্বল, অসহায়, বিধবা, দরিদ্র, এতিম, টোকাই এদেরকে এই প্রতিষ্ঠান সবসময় সহায়তা করিবে।
৬. “The mother of Democracy” কর্মসংস্থাহীন, বেকার শি¶িত যুবক, বেকার শি¶িত নারী এদের সর্বশেষ সার্টিফিকেট সংগ্রহ করে তাদের কর্মসংস্থান তৈরি করা।
৭. “The mother of Democracy” দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ, ঘুষখোর, কিশোর গ্যাং চিরতরে শেষ বা বংশ করা আমাদের অঙ্গিকার।
৮.“The mother of Democracy” কোন আর্মি অফিসার, পুলিশ অফিসার, নৌ-বাহিনী, বিমান বাহিনী অফিসার অবসর নেওয়ার পর তাদের ড্রেস পরিহিত অবস্থায় ফেসবুক, ওয়াটস অ্যাপ, ইমু, মেসেঞ্জার ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করিতে পারিবে না।
৯. “The mother of Democracy” রাজনীতি করলেই যে, জেলে, বিদেশে বা আত্মগোপনে থাকতে হয়, “কেন”? তার সমাধান খুঁজে বের করা আমাদের কাজ।
১০.“The mother of Democracy” মুদ্রাস্ফিতি এ ডলার সংকট নিরসন করা। শিশুপাচার ও শিশু হত্যা রোধ করা। ভূগর্ভস্থ পানি কমে যাওয়া রোধকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা।
১১. “The mother of Democracy” মাদকের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা তৈরি করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা।
উক্ত সভায় প্রধান বক্তাঃ মোঃ আনিসুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ সকল সাংগঠনিক নেতাকর্মী এবং সদস্যদের ““The mother of Democracy” ” শপথ বাক্য পাঠ করান এবং সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।