News update
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
খবর 2026-02-10, 9:40pm

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব’র আত্মপ্রকাশ

2-2-600x337-09d91d9c0e7b0b048442d38f0b15234c1770738026.jpeg


আজকের প্রভাত ডেস্ক : দেশের সংবাদপত্র শিল্পের সম্পাদক ও প্রকাশকদের যৌথ প্ল্যাটফর্ম-নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- নেপাব নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দৈনিক সমবাংলার সম্পাদক মান্নান মারুফের সভাপতিত্বে সম্পাদক প্রকাশকদের এক সভায় সংগঠনটি ঘোষণা করা হয়।

ওই সভায় সংবাদপত্রের বিভিন্ন সমস্যা সংকট সমাধানের লক্ষ্যে একটি সংগঠন গড়ে তোলার যোক্তিকতা- বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মূল্যবান মতামত দেন- দৈনিক বাঙলার জাগরণ সম্পাদক প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটন, দৈনিক আমার বাঙলার সম্পাদক প্রকাশক এমএম রুহুল আমীন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো, দৈনিক আলোর বার্তার সম্পাদক প্রকাশক রফিকউল্লাহ শিকদার, দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক সুমন প্রামাণিক, দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক প্রকাশক প্রবীর শিকদার, দৈনিক আজকের প্রভাতের সম্পাদক নেজামুল হক, দৈনিক আজকের পদ্মার সম্পাদক প্রকাশক এম. মোর্শেদ মজুমদার কাজল, দৈনিক দিনের আলোর সম্পাদক প্রকাশক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বঙ্গ সংবাদ এর সম্পাদক প্রকাশক ডা. মির্জা মহিবুল হাসান, দৈনিক প্রথম ডাকের সম্পাদক প্রকাশক একেএম গোলাম সরোয়ার, দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক প্রকাশক আফরোজা তালুকদার প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মান্নান মারুফকে আহ্বায়ক, এমএম রুহুল আমীন ও সৈয়দ নুরুল হুদা রনোকে যুগ্ম আহ্বায়ক, মহিনউদ্দিন চৌধুরী লিটনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া ওই সভায় উপস্থিত সকল সম্পাদক প্রকাশকে সদস্য ঘোষণা করে সংগঠনের প্রাথমিক কমিটি গঠন করা হয়।

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নেতৃবৃন্দ  জানান, সংবাদপত্র শিল্পের স্বার্থরক্ষার লক্ষ্যে সম্পাদক-প্রকাশকদের অধিকার নিশ্চিতকরণসহ পেশাগত ঐক্য গড়ে তুলতে এই সংগঠন কাজ করবে।