News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2026-02-09, 9:43pm

শরীয়পুর-১ আসনে ধানের শীষের গণ জোয়ার

1000042433-0255bdd0c3d1e8c358f7ebfc56de1d301770651803.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-১ (পালং,জাজিরা) আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করেছেন। জনসভায় হাজার হাজার নারী- পুরুষ  মিছিল করে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়াম মাঠে জড়ো হন।এতে ধানের শীষের একটি গন জোয়ার সৃষ্টি হয়। জন সভায় অত্র নির্বাচনী এলাকার  ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহমুদপুর ইউনিয়ন, শোলপাড়া ইউনিয়ন, চন্দ্রপুর ইউনিয়ন, পালং ইউনিয়ন থেকে বিশাল বিশাল বিছিল নিয়ে নেতা,কর্মী,সমর্থকরা এসে কানায়,কানায় ভরে যায়। উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।বক্তৃতা কালে তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার পক্ষের দল,শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন এবং তিনি যুদ্ধ করেছিলেন, তাঁর সুযোগ্য পুত্র এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত কে শক্তিশালী  করতে হলে আগামী ১২ তারিখে ধানের শীষ কে বিজয়ী করতে হবে। জায়াতসহ এগারো দলীয় জোট কে ইঙ্গিত করে তিনি বকেন, যারা মহান স্বাধীনতার বিরুদ্ধে ছিলো,চার লক্ষ  মা- বোনদের ইজ্জত হনন করেছিলো তারা নির্বাচন নিয়ে এবং ফলাফল নিয়ে যাতে কোনো স্বরযন্ত্র করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।তিনি উপস্থিত জনগনকে আস্যস্থ করে বলেন,আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন আপনাদের আমি কথা দিচ্ছি আমি নিজে দূর্নীতি করবো না এবং কাউকে দূর্নীতি করতেও দেবো না,এই আসনটি কে সন্ত্রাস মুক্ত,মাদক মুক্ত,দূর্নীতি মুক্ত করে গড়ে তোলবো। এদিকে   শরীয়তপুর-২ (নড়িয়া,সখিপুর) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থীত প্রার্থী অধ্যাপক ডা: মাহমুদ হোসেন বকাউল তা্ঁর নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছেন। সোমবার দুপুর ১২ টার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর লিখিত নির্বাচনী ইসতেহার ঘোষনা দেন। এসময় জেলায় কর্মরত মূল ধারার সংবাদ কর্মীসহ প্রায় ৬০ জন সংবাদ কর্মী অংশ গ্রহন করেন।

ইসতেহারে তিনি তার উন্নয়ন মূলক কর্ম পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি বিজয়ী হলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যাবস্থা গড়ে তোলবো, যেখানে সমাজের সর্ব স্থরের নাগরীকরা সমান সুযোগ ভোগ করবে। আমাদের মানব সম্পদ কে মেধা ও মননশীল করে গড়ে তোলবো,যুব ও নারী সমাজ কে বেকারত্ব থেকে মুক্ত করবো।