News update
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর     |     
  • শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার     |     
ওমর ফারুক: খবর 2025-05-04, 10:36pm

রাজধানীতে সকল হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা

inbound8299443568199249034-e708f753dbf828fe48b837eab05ce6be1746376608.jpg

উপদেষ্টা বলেন, আগামি ২০ মে ২০২৫ এর মধ্যে দোকানপাট ও অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,  ঢাকা জেলার সকল আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে  শ্রম আইন, ২০০৬ এর আওতায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে  সম্পন্ন করতে হবে।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ এর

ধারা ৩২৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকগণ ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল দোকানপাট অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

শ্রম আইন ২০০৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠান

রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য উদ্বুদ্ধ করবেন।

উপদেষ্টা আরো বলেন যে, আগামি ২০ মে ২০২৫ এর মধ্যে দোকানপাট ও অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মত বিনিময়কালে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।